জাকার্তায় বিস্ফোরণে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আজ বৃহস্পতিবার সিরিজ বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছে। সেখানে গুলিবিনিময়ের খবর পাওয়া গেছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, একটি বিপণিবিতানের বাইরে বিস্ফোরণগুলো ঘটে। জায়গাটি দেশটির প্রেসিডেন্টের বাসভবন ও জাতিসংঘের কার্যালয়ের কাছেই অবস্থিত।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। একই সঙ্গে তারা সতর্ক অবস্থান নিয়েছে।

আরও বিস্ফোরণের আশঙ্কায় লোকজনকে ঘরের ভেতরে থাকতে বলেছে পুলিশ।

কারা এই হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।