প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালির জাতিসংঘের দুটি ঘাঁটিতে গত সোমবার বন্দুকধারী ব্যক্তিদের হামলায় নয়জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের একজন শান্তিরক্ষী বাহিনীর সদস্য, একজন মালির সৈনিক, ছয়জন মালির নিরাপত্তাকর্মী ও একজন ঠিকাদার। মালির জাতিসংঘ মিশন থেকে এক বিবৃতিতে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলীয় মোপতির দৌয়েন্তজায় সোমবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় শান্তিরক্ষী বাহিনীর ওই সদস্য ও মালির একজন সৈন্য নিহত হয়েছে। এর কয়েক ঘণ্ট পর বন্দুক ও গ্রেনেড নিয়ে ছয় ব্যক্তি মালির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত তিম্বুকতুর জাতিসংঘ মিশনের প্রবেশপথে হামলা চালায়। তারা জাতিসংঘের নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি করে।
এএফপি