জাতিসংঘ মহাসচিব পদে দ্বিতীয় ভোটেও প্রথম গুতিরেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের লক্ষ্যে শুক্রবার নিরাপত্তা পরিষদ দ্বিতীয়বারের মতো অনানুষ্ঠানিক ভোট গ্রহণ করে। এতে সর্বোচ্চ ভোট পেয়ে আবারও প্রথম হয়েছেন পর্তুগালের আন্তোনিও গুতিরেস। তারপর রয়েছেন সার্বিয়ার ভুক জেরেমিচ ও আর্জেন্টিনার সুসানা মালকোরা।
নিরাপত্তা পরিষদ এই ভোটের ফল গোপন রাখতে চেয়েছিল। কিন্তু পরিষদের কোনো কোনো সদস্য নাম না প্রকাশের শর্তে সাংবাদিকদের কাছে ফল ফাঁস করে দেন। পরিষদের স্থায়ী ও অস্থায়ী মোট ১৫ জন সদস্য এই ভোটে অংশ নিচ্ছেন, যার লক্ষ্য মহাসচিবের পদে আগ্রহী প্রার্থীর সংখ্যা তিনে কমিয়ে আনা। মোট ১২ জন প্রার্থী এই পদের জন্য লড়ছেন, তবে দ্বিতীয় ভোটের পর ক্রোয়েশিয়ার ভেসনা পুসিচ নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।