জাতিসংঘকর্মীদের ভয় দেখানোর অভিযোগ প্রত্যাখ্যান শ্রীলঙ্কার
২০০৯ সালের গৃহযুদ্ধে জাতিসংঘের কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে শ্রীলঙ্কা সরকার। জাতিসংঘের একটি প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে। জাতিসংঘের ওই প্রতিবেদনে এ-ও বলা হয়, তামিল জনগোষ্ঠীকে যুদ্ধের চূড়ান্ত পর্যায় থেকে ফেরাতে তারা নিজেরাও ব্যর্থ হয়েছে।শ্রীলঙ্কার জাতিসংঘের দূত পালিথা কহোনা বলেন, শ্রীলঙ্কার মতো একটি ছোট দেশের পক্ষে জাতিসংঘের মতো একটি সংস্থাকে ভয়ভীতি প্রদর্শনের কথা সম্পূর্ণ অমূলক। তিনি বলেন, তাঁর দেশ ওই সময় জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেই কাজ করেছিল।শ্রীলঙ্কার বনায়নমন্ত্রী মাহিন্দ্র সামারসিংহে রাজধানী কলম্বোয় এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি নন। গৃহযুদ্ধ নিয়ে গত মাসে প্রকাশিত জাতিসংঘের ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কায় জাতিসংঘের ওই সময়ের পদক্ষেপ ভীষণভাবে ব্যর্থ হয়েছিল। জাতিসংঘের মানবিক সংস্থার সাবেক প্রধান জন হলমেস এই তদন্ত প্রতিবেদনের সমালোচনা করে বলেন, শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় জাতিসংঘকে উভয় সংকটে পড়তে হয়েছিল। বিবিসি।