জাতিসংঘে আদিবাসী ইস্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বব্যাপী আদিবাসীদের ভাষা দ্রুত হারিয়ে যাচ্ছে, আদিবাসী নেতারা গুপ্তহত্যার শিকার হচ্ছেন, তাঁদের মধ্যে তরুণদের আত্মহত্যার হারও বাড়ছে এবং নিয়মিতভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। গত শুক্রবার জাতিসংঘের স্থায়ী ফোরামে অংশগ্রহণকারীরা এসব কথা তুলে ধরেছেন। আদিবাসী ইস্যু নিয়ে গঠিত ফোরামের ১৫তম অধিবেশনে বিশ্বের নেতারা আদিবাসীদের দুর্দশার চিত্র তুলে ধরেন। ফোরামের চেয়ারম্যান আলভারো পপ তাঁর শেষ ভাষণে বলেন, ‘দুই সপ্তাহব্যাপী অধিবেশনে আমরা নিপীড়ন, বাস্তুচ্যুতি, বৈষম্য ও প্রান্তিক জনগোষ্ঠীর বিষয়ে শুনেছি। আমরা আশা এবং সাফল্যের গল্পও শুনেছি।’
এপি