জাতিসংঘে উড়বে ফিলিস্তিনি পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সদর দপ্তরের বাইরে এখন উড়বে ফিলিস্তিনের পতাকা। গত বৃহস্পতিবার এ-বিষয়ক এক প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হয়। প্রস্তাবের পক্ষে পড়ে ১১৯টি ভোট। বিপক্ষে ভোট দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ আটটি দেশ। ভোট প্রদানে বিরত থাকে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশসহ মোট ৪৫টি দেশ। একে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে ফিলিস্তিনের আরও এক ধাপ এগিয়ে যাওয়া বলে অভিহিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের দূত রিয়াদ মানসুর। তবে এ সিদ্ধান্তের সমালোচনা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
বিবিসি