জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা চেয়েছে ফিলিস্তিন
জাতিসংঘে ‘সদস্যপদহীন পর্যবেক্ষক রাষ্ট্রের’ মর্যাদা চেয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এই আবেদন করেন। মাহমুদ আব্বাস বলেন, জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে ফিলিস্তিনিরা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।ফিলিস্তিন কর্তৃপক্ষ গত বছর জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করলেও নিরাপত্তা পরিষদের সদস্যদের সমর্থনের অভাবে তা ব্যর্থ হয়ে যায়। সম্প্রতি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) শুধু ‘স্থায়ী পর্যবেক্ষক’ মর্যাদা পাওয়ার দাবি জানায়।গাদ্দাফির মৃত্যুও ছিলমর্মান্তিক—মুগাবে: লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির মৃত্যু সে দেশে নিহত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সের মৃত্যুর মতোই মর্মান্তিক ও বেদনাদায়ক। গাদ্দাফির মৃত্যু আফ্রিকার জন্য এক বিশাল ক্ষতি।’গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এ মন্তব্য করেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। বিবিসি ও রয়টার্স।