জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন গতকাল সোমবার নিউইয়র্কে তাঁর দপ্তরে কর্মরত অবস্থায় মারা গেছেন।
আজ মঙ্গলবারই ছিল ভিতালি চুরকিনের ৬৫তম জন্মদিন। তাঁর মৃত্যুকে ‘অপ্রত্যাশিত’ বলে বর্ণনা করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুরকিনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। জাতিসংঘে রাশিয়ার পক্ষে জোরদার ভূমিকা পালন করেন চুরকিন। সিরিয়ার নীতি তুলে ধরার পক্ষে তিনি জোরালো ভূমিকা রাখেন।