জাতিসংঘের অবরোধ প্রত্যাখ্যান উ. কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের আরোপিত অবরোধ প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। দেশটি হুমকি দিয়ে বলেছে, এ ধরনের অবরোধ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও শক্তিশালী করে তুলবে। গতকাল শনিবার এ ঘোষণা দেয় পিয়ংইয়ং।দেশটির পররাষ্ট্র মন্ত্রণায় বলেছে, শিগগিরই আরও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিটি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশ করে।বিবৃতিতে বলা হয়, বিশ্ববাসীকে শিগগিরই দেখিয়ে দেওয়া হবে উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিধর দেশ। অথচ এই স্বীকৃতি না দিতেই যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ব্যবহার করে আসছে।গত মাসে পরীক্ষামূলক পারমাণবিক বোমা বিস্ফোরণের অপরাধে গত বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার আর্থিক খাতের বিরুদ্ধে অবরোধ আরও কঠোর করার ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশটির পণ্যের চালান আটকে উদ্যোগের সিদ্ধান্ত নেওয়া হয়।উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, এসব করে উত্তর কোরিয়াকে দাবিয়ে রাখা যাবে না। ভবিষ্যতে আরও পারমাণবিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে।এর আগে দক্ষিণ কোরিয়া ও এর মিত্রদেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের হামলা চালানোর হুমকি দেয় পিয়ংইয়ং। গত শুক্রবার সিউলের সঙ্গে হটলাইন ও আন্তসীমান্ত বন্ধ করে দেওয়া উত্তর কোরিয়া। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েছি গতকাল বেইজিংয়ে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘উত্তর কোরিয়া তৃতীয় দফায় পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে। আমরা তা আশা করিনি। তবে আমরা এও মনে করি, পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকট নিরসনে দেশটির ওপর অবরোধ আরোপ গুণগত সমাধান নয়। আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে। সব পক্ষকে সমঝোতায় পৌঁছাতে হবে।’উত্তর কোরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র চীন বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে অবরোধের প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এএফপি।