জাতিসংঘের অস্ত্র চুক্তি সংলাপ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অস্ত্র চুক্তি অনুযায়ী একটি বৈশ্বিক অস্ত্র চুক্তি সম্পাদনের লক্ষ্যে জাতিসংঘের সংলাপ শুরু হওয়ার আগেই স্থগিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গতকাল মঙ্গলবার থেকে ওই সংলাপ শুরু হওয়ার কথা ছিল।ফিলিস্তিনি প্রতিনিধিত্ব নিয়ে বিতর্কের কারণে ওই সংলাপ শুরু হতে বিলম্ব হয়। স্থগিত করার উদ্দেশ্যেই সংলাপ বিলম্বিত করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দ্রুত ওই অস্ত্র চুক্তি সম্পাদনের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ আহ্বান জানিয়েছে। তবে অস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে অন্যান্য দেশের সীমাবদ্ধতা রয়েছে।সংলাপে ফিলিস্তিনি প্রতিনিধিদলের উপস্থিতি নিয়ে মিসরের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র শুরুতে সন্দেহপ্রবণ হলেও অস্ত্র চুক্তির বিষয়টিতে সমর্থন দিয়েছে। এদিকে চীন, সিরিয়া ও মিসর ওই চুক্তির ব্যাপারে আগ্র্রহী নয়। তবে জাতিসংঘের সংখ্যাগরিষ্ঠ সদস্যরাষ্ট্র বৈশ্বিক অস্ত্র চুক্তি সম্পাদনের পক্ষে অবস্থান নিয়েছে। বিশ্বে অবৈধ অস্ত্রের আঘাতে প্রায় সাড়ে সাত লাখ মানুষ প্রতিবছর নিহত হয়। অস্ত্রবিরোধী আন্দোলনকারীরা বলেন, সিরিয়ায় বর্তমান পরিস্থিতির মতো ঘটনায় অস্ত্র চুক্তি বেশি জরুরি হয়ে পড়েছে। বিবিসি।