জাতিসংঘের অস্ত্র পর্যবেক্ষকেরা সিরিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার চলমান সংঘাতে রাসায়নিক অস্ত্রের ব্যবহার হওয়ার অভিযোগ তদন্ত করতে জাতিসংঘের পর্যবেক্ষকেরা সে দেশে পৌঁছেছেন। সরকার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়ার পর তাঁরা শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছান।জাতিসংঘের তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন সুইডেনের অস্ত্র বিশেষজ্ঞ আকে সেলস্ট্রোয়েম। তবে দলটির কার্যক্রম সিরিয়ার তিনটি এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তদন্ত করার মধ্যে সীমাবদ্ধ থাকবে। বিশেষ করে খান আল-আসালে গত ১৯ মার্চের ঘটনা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সেখানে বিদ্রোহীরা রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে। খান আল-আসালে বিদ্রোহীদের হামলায় ১৬ সরকারি সেনাসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন। অন্য কোন দুটি স্থানে তদন্ত করা হবে, তা চিহ্নিত করেনি জাতিসংঘ। আল-জাজিরা।