প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। দুই দেশের মধ্যকার পররাষ্ট্রসচিব পর্যায়ের নির্ধারিত আলোচনা বাতিল এবং সীমান্তে পাকিস্তান কর্তৃক অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব এক বিবৃতিতে এ আহ্বান জানান। দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সম্প্রতি ভারতের কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বৈঠক করায় ২৫ আগস্টের নির্ধারিত পররাষ্ট্রসচিবদের বৈঠক বাতিল করে দেয় ভারত। এ ছাড়া ২৩ আগস্টের আগের ১৫ দিনেরও কম সময়ে পাকিস্তানি সেনারা সীমান্তে ২১ বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে দেশটি।
পিটিআই