জাতিসংঘের উদ্বাস্তু শিবিরে হামলা নয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টে জাতিসংঘ পরিচালিত উদ্বাস্তু শিবিরে শুক্রবার হামলা চালিয়ে আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। এতে অন্তত সাতজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। শিবির ছেড়ে পালিয়েছে অন্তত পাঁচ হাজার উদ্বাস্তু। এ ঘটনার নিন্দা জানিয়ে দেশটিতে কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছে জাতিসংঘ।জাতিসংঘ গৃহযুদ্ধবিধ্বস্ত আইভরি কোস্টের পশ্চিমাঞ্চলে উদ্বাস্তু শিবির পরিচালনা করছে। জাতিসংঘ জানায়, তাদের পরিচালিত নাহিবলি শিবিরে হামলা চালানো হয়। পাশের ডুয়েকোয়ে এলাকায় ডাকাতির ঘটনার প্রতিশোধ নিতে ক্ষুব্ধ জনতা ওই শিবিরে হামলা চালায়। ওই শিবিরের বাসিন্দা মুরিল্লে কেপস বলেন, ‘হামলাকারীরা হঠাৎ করে এসেই শিবিরের বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়। তারা আমার চোখের সামনেই তিনজনকে হত্যা করে।’আইভরি কোস্টে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত বার্ট কোয়েন্ডার্স বলেন, এই হামলা আন্তর্জাতিক জনহিতকর অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এএফপি ও রয়টার্স।