প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলের কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দীদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ৷ বিশ্ব সংস্থাটির মহাসচিব বান কি মুন গত শুক্রবার এই উদ্বেগ প্রকাশ করে বলেন, বন্দীদের অবস্থা প্রতিনিয়ত খারাপ হচ্ছে৷ তিনি বন্দীদের হয় আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা কিংবা অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান৷ ইসরায়েলের প্রিজন সার্ভিস জানিয়েছে, অনশনরত ৬৫ জন ফিলিস্তিনি বন্দী এখন হাসপাতালে চিকিৎসাধীন৷ কারও অবস্থাই সংকটাপন্ন নয়৷ তাঁদের ব্যাপারে কর্তৃপক্ষ সচেতন রয়েছে৷ এএফপি৷