জাতিসংঘের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুর্কি সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে জাতিসংঘ। তুরস্কের সেনাবাহিনীর সদস্যরা নিরস্ত্র মানুষের ওপর গুলিবর্ষণ এবং শতাধিক মানুষকে পুড়িয়ে হত্যার সুযোগ করে দেওয়ার মতো ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে। জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান জেইদ রাদ আল হোসেইন উদ্বেগ জানিয়ে বলেন, তুরস্কের কুর্দি-অধ্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলে তুর্কি সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী চলতি বছরের শুরুর দিকে কারফিউ চলাকালে দমনপীড়ন চালায় বলে ‘বিশ্বাসযোগ্য বিভিন্ন সূত্র’ থেকে খবর মিলেছে। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, নিরাপত্তার প্রয়োজনে ও সন্ত্রাস দমনের লক্ষ্যে এ ধরনের অভিযানের সময় কর্তৃপক্ষকে অবশ্যই মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে মনোযোগী হতে হবে।