জাতিসংঘের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার দুটি আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়ে এর ‘যথাযথ জবাব’ দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। পরিষদের প্রেসিডেন্ট জাতিসংঘে লুক্সেমবার্গের দূত সিলভি লুকাস উত্তর কোরিয়ার এ কাজকে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। দেশটি গত বুধবার দুটি মাঝারি পাল্লার নদং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। ২০০৯ সালের পর থেকে পিয়ংইয়ংয়ের এমন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ এটাই প্রথম। জাতিসংঘের হিসেবে এ ধরনের ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ নিষিদ্ধ। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাব দিতে গত বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বিবিসি।