প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের বিশেষ প্রতিনিধিকে নিয়ে মিয়ানমারের এক বৌদ্ধ ভিক্ষুর আপত্তিকর বক্তব্যের নিন্দা জানাতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির মানবাধিকারবিষয়ক প্রধান জিয়াদ রাআদ আল হুসেন এই আহ্বান জানান। তিনি বলেন, সংস্থাটির প্রতিনিধি ইয়ানহি লির প্রতি বৌদ্ধ জাতীয়তাবাদী ভিক্ষু আশিন উইরাথুর করা মন্তব্য যৌনবৈষম্যমূলক এবং অপমানজনক। মিয়ানমারে জাতিসংঘের হস্তক্ষেপের অভিযোগ করে গত শুক্রবার লিকে ‘দুশ্চরিত্রা ও বেশ্যা’ বলে মন্তব্য করেন উইরাথু।
বিবিসি