জাতিসংঘের প্রস্তাব: ১৯৪৭ থেকে ২০১২
জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনের মর্যাদা নির্ধারণ প্রশ্নে বিশ্ব সংস্থায় এযাবৎকালে উত্থাপিত গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব সংক্ষেপে তুলে ধরা হলো:প্রস্তাব ১৮১ (১৯৪৭): প্রস্তাবটি তথাকথিত ‘বিভাজন পরিকল্পনা’ হিসেবে পরিচিত। এতে সাবেক ব্রিটিশ শাসনের কাছ থেকে স্বীকৃতি পাওয়া অখণ্ড ফিলিস্তিনকে ভেঙে একটি আরব রাষ্ট্র ও একটি ইহুদি রাষ্ট্রের সুপারিশ করা হয়।প্রস্তাব ১৯৪ (১৯৪৮): ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পটভূমিতে এ প্রস্তাবে নিজ নিজ ভূখণ্ডে থেকে প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থানের শর্তে উদ্বাস্তুদের বাড়িঘরে ফিরে আসার অনুমতি দেওয়া, জেরুজালেমের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিকীকরণ, ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তা এবং সেখানে মানুষের অবাধ প্রবেশাধিকারের নিশ্চয়তা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।প্রস্তাব ২৪২ (১৯৬৭): এতে আরবদের কাছ থেকে ১৯৬৭ সালের যুদ্ধে দখল করে নেওয়া ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়।প্রস্তাব ৩২৩৬ (১৯৭৪): ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সাধারণ পরিষদ এ প্রস্তাবে দৃঢ় সমর্থন জানায়। যেমন: বহির্বিশ্বের হস্তক্ষেপ ছাড়াই নিজেদের সিদ্ধান্ত গ্রহণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব, নিজেদের বাড়িঘর ও সম্পদের মালিকানা ফিরে পাওয়ার অধিকার।প্রস্তাব ৪৬৫ (১৯৮০): পশ্চিম তীর, গাজা ও গোলান মালভূমিসহ দখলকৃত স্থানে নিজ দেশের জনগণের একাংশ ও নতুন অভিবাসীদের পুনর্বাসন করার ইসরায়েলের নীতির নিন্দা জানানো হয়।প্রস্তাব ৬৮১ (১৯৯০): পুরোনো জেরুজালেমে রক্তাক্ত সহিংসতার পর গৃহীত এ প্রস্তাবে ফিলিস্তিনিদের নির্বাসিত করার ইসরায়েলি সিদ্ধান্তের নিন্দা জানানো হয়।প্রস্তাব ১৩৯৭ (২০০২): এই প্রস্তাবে ইসরায়েল-ফিলিস্তিনের দ্বন্দ্ব অবসানে এই দুই রাষ্ট্র নিরাপদ ও স্বীকৃত সীমান্তের অধীন পাশাপাশি অবস্থান করবে বলে দৃঢ় মত দেয় সদস্য রাষ্ট্রগুলো। ২০০০ সালে ব্যর্থ শান্তি আলোচনার পর এই অঞ্চলে ছড়িয়ে পড়া সহিংসতায় গভীর উদ্বেগও প্রকাশ করা হয় প্রস্তাবে।প্রস্তাব ৬৬/১৭ (২০১২): সাধারণ পরিষদের প্রস্তাবটিতে পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা দেওয়া হয়। ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র লাভের অধিকারের প্রতিও এতে দৃঢ় সমর্থন জানানো হয়। রয়টার্স।