জাতিসংঘের শিক্ষাবিষয়ক উপদেষ্টা মালালার বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীশিক্ষা আন্দোলনের কর্মী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাইয়ের বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই জাতিসংঘের আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক বিশেষ উপদেষ্টা নিযুক্ত হয়েছেন। সংস্থার বিশেষ প্রতিনিধি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন গতকাল সোমবার এ কথা জানান।বিশ্বব্যাপী মেয়েশিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করে গঠিত মালালা ফান্ড ফর গার্লস রাইট টু এডুকেশনে এক কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার মধ্যে গতকাল একটি চুক্তি হয়েছে। এএফপি।