জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস ঘালি আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস বুট্রোস ঘালি আর নেই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি রাফায়েল দারিও রামিরেজ কারেনো আজ মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খবর বিবিসি ও এএফপির।
বুট্রোস বুট্রোস ঘালির বয়স হয়েছিল ৯৩ বছর। মিশরের নাগরিক ঘালি ছিলেন প্রথম আরব ব্যক্তি যিনি জাতিসংঘের উচ্চ পদে আসীন হওয়ার গৌরব অর্জন করেন। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ঘালি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী ও দক্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সোমালিয়া, রুয়ান্ডা, মধ্যপ্রাচ্য ও সাবেক যুগোস্লাভিয়ার সংকটকালে তিনি জাতিসংঘের দায়িত্ব গ্রহণ করেন। ১৯২২ সালের ১৪ নভেম্বর কায়রোতে তিনি জন্মগ্রহণ করেন।