প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো তাঁর দেশে ওষুধের সরবরাহ বাড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গত শুক্রবার বলেন, ভেনেজুয়েলায় ভয়াবহ ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় টেলিভিশনে এক ভাষণে বামপন্থী রাজনীতিক মাদুরো বলেন, ‘ওষুধের সামগ্রিক সরবরাহ নিয়মিত করতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানিয়েছি। ওষুধশিল্পের উৎপাদন স্বাভাবিক করতে বিশ্ব সংস্থাটির পরিকল্পনাই সবচেয়ে কার্যকর হতে পারে।’ ভেনেজুয়েলায় গভীর অর্থনৈতিক মন্দা, খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের অভাব টানা চার বছর ধরে ক্রমশ বাড়ছে।
এএফপি