জাতীয় পতাকা বদলে ফেলার উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি গতকাল সোমবার বলেছেন, তাঁর দেশের জাতীয় পতাকা বদলাতে একটি গণভোট আয়োজন করতে চান তিনি। তিনি বলেন, পতাকা পরিবর্তন করা হবে কি না, সে বিষয়ে আগামী বছরই তিনি এ ভোট আয়োজন করতে আগ্রহী। পতাকার একটি কোণে দেশটির সাবেক ঔপনিবেশিক শক্তি ব্রিটেনের জাতীয় পতাকা ‘ইউনিয়ন জ্যাক’ খচিত রয়েছে। গত শনিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর ‘রেডিও লাইভ’কে জন কি বলেন, ‘এ পরিবর্তনের পক্ষে স্পষ্টতই আমি একজন বড় সমর্থক।’ এএফপি