জাদুকর পিসি সরকার বিজেপির হয়ে নির্বাচনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী ময়দানে এবার প্রখ্যাত জাদুকর পিসি সরকার (জুনিয়র)। তিনি এবার বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত কেন্দ্রে।

পিসি সরকার গতকাল মঙ্গলবার থেকেই নেমে পড়েছেন ভোটযুদ্ধে। তিনি বারাসাত এসেই প্রথম মিলিত হন নবপল্লির সুভাষ ইনস্টিটিউটে বিজেপির নেতা-কর্মী ও স্থানীয় লোকজনের সঙ্গে। সঙ্গে ছিলেন সহধর্মিণী জয়শ্রী সরকার ও মেয়ে মানেকা সরকার। এ সময় তিনি শোনান তাঁর জীবনের নানা কথা, বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে ফিরে আসার কাহিনি। তিনি বলেন, ‘আমি জাদু দেখিয়ে বিদেশ থেকে ডলার আনি। আর অসত্ রাজনীতিকরা এ দেশের টাকা বিদেশে পাঠায়। আমি দেশের জন্য কাজ করতে চাই। আমি বারাসাতে আর জাদু দেখাব না। আমি চাই এবার জাদু দেখাক বারাসাতের মানুষ। সেই বিশ্বাস নিয়েই আমি হাজির বারাসাতে।’

বারাসাতের এই আসনে বামফ্রন্টের প্রার্থী পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী মোর্তজা হোসেন এবং তৃণমূলের প্রার্থী বিশিষ্ট চিকিত্সক কাকলি ঘোষ দস্তিদার।