জাদুকরকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বারাসাত আসনে বিজেপির প্রার্থী জাদুকর পিসি সরকার (জুনিয়র) রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে ‘অশালীন’ মন্তব্য করেছেন। এ নিয়ে গত শুক্রবার তাঁর বিরুদ্ধে জেলার নির্বাচন আধিকারিক ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানান তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। এরই পরিপ্রেক্ষিতে গত শনিবার তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে বিজেপি অভিযোগ করছে, পিসি সরকারের বিরুদ্ধে ধারাবাহিক কুৎসা রটাচ্ছে তৃণমূল। কলকাতা প্রতিনিধি