জান্তার বিরুদ্ধে সু চির মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার মামলা করেছেন। নির্বাচনের প্রাক্কালে নিজের দল ভেঙে দেওয়ার অভিযোগে তিনি সুপ্রিম কোর্টে এই মামলা করেন। তাঁর আইনজীবী এ কথা জানিয়েছেন।মামলায় অভিযোগ করা হয়, ৭ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন থেকে দূরে রাখতে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পার্টিকে বিলোপ করা হয়। দলীয় কর্মীরা ও পশ্চিমা বিশ্ব এ ঘটনায় নিন্দা জানিয়েছে।১৯৯০ সালের নির্বাচনে এনএলডি বিপুল জয় পেলেও দলটি সে সময় সরকার পরিচালনার ছাড়পত্র পায়নি। বিগত ২০ বছরের অধিকাংশ সময় সু চিকে বিনা বিচারে গৃহবন্দী অবস্থায় কাটাতে হয়েছে। এখনো তিনি গৃহবন্দী রয়েছেন।দলের বিলুপ্তি রোধে মে মাসে সু চির দায়ের করা একটি মামলা বাতিল করে দেন সুপ্রিম কোর্ট। সু চির আইনজীবী বলেন, ‘আমরা আশা ছাড়িনি বলে আবার মামলা করেছি।’ এএফপি।