জাপান তিন দশকের মধ্যে সব পারমাণবিক চুল্লি বন্ধ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান তিন দশকের মধ্যে সে দেশের সব কটি পারমাণবিক চুল্লি স্থায়ীভাবে বন্ধ কর দেবে। ফুকোশিমায় পারমাণবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে গণ-আন্দোলনের মুখে সরকার এই নীতি গ্রহণ করতে যাচ্ছে। গতকাল বুধবার জাপানের একটি পত্রিকার খবরে এ কথা বলা হয়েছে।সরকারি সূত্রের বরাত দিয়েদ্য মেইনিচি শিমবান পত্রিকার খবরে বলা হয়েছে, মানুষের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী ইয়োশিকো নোদার প্রশাসন পারমাণবিক চুল্লি স্থায়ীভাবে বন্ধের খসড়া নীতি তৈরি করেছে। এই নীতি অনুযায়ী চলতি শতাব্দীর ত্রিশের দশকের মধ্যে দেশের সব কটি চুল্লি চিরতরে বন্ধ করে দেওয়া হবে। শিগগির খসড়াটি চূড়ান্ত করা হবে।ফুকুশিমায় পারমাণবিক বিপর্যয়ের জের ধরে সারা দেশে পরমাণু প্রকল্প বন্ধের দাবি ওঠে। ওই বিপর্যয়ের আগে পরমাণু প্রকল্পের মাধ্যমে দেশটির মোট চাহিদার এক-তৃতীয়াংশ বিদ্যুৎ উৎপাদন করা হতো। এএফপি।