জাপান সফরে যাচ্ছেন সু চি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ১৩ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন।গত বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ১৯৮৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত কিয়োটো বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ গবেষক হিসেবে জাপানে অবস্থানের তিন দশক পর এটিই হবে তাঁর প্রথম টোকিও সফর।এ সফরকালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেসহ দেশটির রাজনৈতিক নেতা ও সেখানে বসবাসরত মিয়ানমারের নাগরিকদের সঙ্গেও সু চির বৈঠক করার কথা রয়েছে। এএফপি।