জাপানি কর্তার অস্বীকারে চীনাদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিরিশের দশকে চীনে আগ্রাসনের কথা জাপানি কর্তা অস্বীকার করায় যৌথ মালিকানায় পরিচালিত একটি ইলেকট্রনিক কারখানার প্রায় এক হাজার চীনা শ্রমিক ধর্মঘট পালন করেছেন।
এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংদং প্রদেশে একটি বৈদ্যুতিক কারখানায় এ ঘটনা ঘটে।

জাপানি বিনিয়োগকারী ও আলপস ইলেকট্রিকের প্রধান মাসাতাকা কাতাওকা জ্যেষ্ঠ ব্যবস্থাপকদের এক সভায় দাবি করেন, তিরিশের দশকে জাপানে আগ্রাসন চালায়নি চীন। বরং যুক্তরাষ্ট্রের মতো ঔপনিবেশিক শাসকদের হাত থেকে বেইজিংকে রক্ষা করতে চেয়েছিল টোকিও।

ওই জাপানি কর্তার এই বক্তব্য ছড়িয়ে পড়লে কারখানায় কর্মরত প্রায় এক হাজার চীনা শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা কাজ বন্ধ করে তিন ঘণ্টা ধরে বিক্ষোভ করেন। শ্রমিকদের বিক্ষোভের মুখে বক্তব্যের জন্য ক্ষমা চান কাতাওকা। এরপর শ্রমিকেরা কাজে ফিরে যান।

তিরিশের দশকে চীনে আগ্রাসন চালায় জাপান। ১৯৩৭ থেকে শুরু হয়ে ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজিত হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে যুদ্ধ চলে।