জাপানি ট্যাংকারে সন্ত্রাসী হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের একটি তেল ট্যাংকারে সন্ত্রাসী হামলা হয়েছে। ওমানের কাছে হরমুজ প্রণালিতে গত বুধবার এ হামলা চালানো হয়। এতে একজন আহত হন এবং জাহাজটিতে ছিদ্র হয়ে যায়। আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত একটি জঙ্গি সংগঠন হামলার দায়িত্ব স্বীকার করেছে। সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা ওয়াম শুক্রবার এ কথা জানিয়েছে।খবরে বলা হয়, এম স্টার নামের ৩৩৩ মিটার লম্বা তেল ট্যাংকারটি কাতার থেকে জাপান যাওয়ার পথে হামলাটি চালানো হয়। হামলায় একজন নাবিক আহত হয়েছেন।আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গিগোষ্ঠী আবদুল্লাহ আজম ব্রিগেড গত বুধবার জানিয়েছে, মুসলমানদের সম্পদ রক্ষার জন্য তাদের একজন আত্মঘাতী যোদ্ধা ওই হামলা চালিয়েছেন। এএফপি।