জাপানিদের বিরোধিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াইয়ে অংশ নিতে সেনাবাহিনীকে দেশের বাইরে পাঠানোর বিরুদ্ধে জাপানে যে সাংবিধানিক নিষেধাজ্ঞা বহাল রয়েছে, তা তুলে নেওয়ার বিরোধিতা করেছেন দেশটির অর্ধেক ভোটার। গতকাল সোমবার প্রকাশিত এক জনমত জরিপে এ তথ্য জানা গেছে। ওই নিষেধাজ্ঞার অধীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানি সেনাদের দেশের বাইরে লড়াইয়ে যোগ দিতে পাঠানো হয় না। সম্প্রতি প্রধানমন্ত্রী শিনজো আবে দেশটির নিরাপত্তা নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। এ পরিবর্তনের প্রতিবাদে গত রোববার টোকিওর সড়কে এক ব্যক্তি নিজ দেহে আগুন ধরিয়ে দেন। রয়টার্স।