জাপানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে রেল ও বিমান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের মিয়াজাকির তাকাহারু শহরের ‘মাউন্ট শিনমোয়েদাকে’ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় গত সোমবার ওই এলাকা থেকে কয়েক শ মানুষ নিরাপদ স্থানে সরে গেছে। আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়া ও ছাই অকাশে কয়েক হাজার মিটারজুড়ে ছড়িয়ে পড়ে। এতে আগ্নেয়গিরির ওপরের আকাশ দিয়ে বিমান ও কাছাকাছি এলাকা দিয়ে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানান, আগ্নেয়গিরিটির জ্বালামুখ থেকে নির্গত ধোঁয়া ও ছাইয়ে আকাশে কয়েক কিলোমিটার পর্যন্ত ঢেকে যায়। ক্ষতির আশঙ্কায় আশপাশের এলাকার ৬০০ বাসিন্দাকে সরিয়ে স্কুল, শরীরচর্চার কেন্দ্র ও কমিউনিটি হলে নেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষ আশপাশের ঝুঁকিপূর্ণ দেড় কিলোমিটার এলাকার সহস্রাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য একটি পরামর্শক দল গঠন করেছে। আবহাওয়া সংস্থা জানায়, এক সপ্তাহ আগে আগ্নেয়গিরিটি থেকে ধোঁয়ার উদিগরণ শুরু হয়। কয়েক দিনের মধ্যে আশপাশের দুই থেকে তিন কিলোমিটার এলাকা পর্যন্ত উত্তপ্ত গ্যাস ও ছাইয়ে ঢেকে যাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এএফপি।