জাপানে আবার তেজস্ক্রিয় পানি নিঃসরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে ফুকুশিমার পর এবার জেনকাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয় পানি নিঃসৃত হয়েছে। সরকারি সূত্র জানায়, বিষয়টি গত শুক্রবার কর্তৃপক্ষের নজরে পড়ে।দক্ষিণাঞ্চলে জেনকাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শীতলীকরণ-ব্যবস্থা থেকে নিঃসৃত তেজস্ক্রিয় পানির পরিমাণ ১ দশমিক ৮ টন। এ ঘটনায় জেনকাই শহরের মেয়র হিদেও কিশিমোতো উদ্বেগ প্রকাশ করেছেন। এএফপি।