জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের এক মাস পূর্তির দিনে গতকাল সোমবার আবার ভূমিকম্প হয়েছে। ৭ দশমিক ১ মাত্রার ওই শক্তিশালী ভূমিকম্পের পর দেশটিতে প্রথমে সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।ভূমিকম্পে ফুকুশিমা শহরের দাইচি পারমাণবিক স্থাপনার অপেক্ষাকৃত দুর্বল তিনটি কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এসব বিদ্যুৎকেন্দ্রের আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার।গত ১১ মার্চ ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে পড়ে জাপান। ৯ মাত্রার ওই ভূমিকম্পে দেশটির হাজার হাজার মানুষ নিহত হয়। দিনটি স্মরণ করতে গতকাল দুপুরে দেশজুড়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়। বেলা দুইটা ৪৫ মিনিটে নীরবতা পালন শুরু হয়।ভূমিকম্পে নিখোঁজ ১৫ হাজার মানুষের সন্ধানে কেসেননুমা নগরে ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধানরত সেনারাও এ সময় শ্রদ্ধা নিবেদন করেন।এএফপির এক সাংবাদিক জানান, সাইরেন বাজিয়ে নীরবতা পালনের সংকেত দেওয়া হয়।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, গতকালের ৭ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ফুকুশিমা শহর থেকে ৮৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে।ভূমিকম্পের পর দেশটির আবহাওয়া সংস্থা সুনামির সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করে নেয়।ভূমিকম্পের পর ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্র থেকে সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়। এএফপি ও রয়টার্স।