জাপানে গোয়েন্দা বিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন সামরিক বাহিনী তাদের পর্যবেক্ষণ সক্ষমতা জোরদার করতে জাপানে চালকবিহীন গোয়েন্দা বিমান মোতায়েন করতে যাচ্ছে।সরকারি সূত্রের বরাত দিয়ে জাপানের সানকেই শিম্বুন পত্রিকার খবরে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলীয় মিসাওয়াতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ‘গ্লোবাল হক’ নামের ওই বিমান মোতায়েন করা হবে। দেশটিতে এই প্রথম এ ধরনের গোয়েন্দা বিমান মোতায়েন করা হচ্ছে।পত্রিকাটি জানায়, মার্কিন সামরিক বাহিনী গত বছরের জুন ও সেপ্টেম্বরের মাঝামাঝি গোয়েন্দা বিমান মোতায়েনের পরিকল্পনা নেয়। গত মাসে এ পরিকল্পনার কথা জাপানকে অবহিত করা হয়। এএফপি।