জাপানে নববর্ষের প্রথম দিন শক্তিশালী ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের প্রথম দিন গতকাল রোববার জাপানের রাজধানী টোকিওতে এক শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। বর্ষবরণ উৎসবে দেশটির রাজা আকিহিতো জনগণের প্রতি গত মার্চে আঘাত হানা প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামির ধকল কাটিয়ে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করার আহ্বান জানানোর পরই নতুন করে এ ভূমিকম্প আঘাত হানে।জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় বেলা দুইটা ২৮ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৭০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এর গভীরতা ৩৪৮ কিলোমিটার বলে উল্লেখ করেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টোকিও থেকে প্রায় ৫৬০ কিলোমিটার দক্ষিণে তোরিশিমা দ্বীপের কাছে। এএফপি।