জাপানে পরমাণু চুল্লি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পশ্চিমাঞ্চলের সাগার জেনকাই শহরের একটি পারমাণবিক জ্বালানি চুল্লি গতকাল মঙ্গলবার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে। খবর এএফপির।চুল্লি পরিচালনাকারী সংস্থা কিয়ুশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানায়, গতকাল স্থানীয় সময় বেলা প্রায় একটা ৪০ মিনিটের দিকে জেনকাই নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের ৪ নম্বর চুল্লি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।