জাপানে পরমাণু বিরোধী বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিরোধী হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গতকাল শুক্রবার ওই বিক্ষোভ হয়। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গত বছর ভয়াবহ বিপর্যয়ের পর দেশটিতে পরমাণুবিরোধী শক্তিশালী জনমত গড়ে ওঠে।দেশটির দুটি পারমাণবিক চুল্লি পুনরায় চালু করতে প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা গত জুনে নির্দেশ দেন। এর পর থেকেই শুরু হয় নতুন উদ্যমে পরমাণুবিরোধী আন্দোলন। জাপানে ৫০টি পারমাণবিক চুল্লি বন্ধ করে দেওয়ার পর থেকে বিদ্যুৎসংকট তীব্র হয়েছে বলে যুক্তি দেখান প্রধানমন্ত্রী নোদা। এএফপি।