জাপানে বিদ্যুতের ব্যবহার কমানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে গ্রীষ্মকালে বিদ্যুতের ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। এ জন্য সরকার গতকাল শুক্রবার দেশটির জনগণকে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার অন্তত ১৫ শতাংশ কমানোর আহ্বান জানিয়েছে। গ্রীষ্মকালে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র চালু রাখা হয়। এতে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়। ওসাকা, কিওটো ও কোবে শহরে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কানসাই ইলেকট্রিক হুঁশিয়ারি দিয়ে বলেছে, চলতি গ্রীষ্মে অন্তত ১৫ শতাংশ বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে।উত্তরের হোক্কাইডো ও দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলেছে, এবার গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা মেটানো তাদের পক্ষে সম্ভব না-ও হতে পারে। তাই ওই এলাকার বাসিন্দাদের বিদ্যুতের ব্যবহার ৭ দশমিক শূন্য থেকে ১০ দশমিক শূন্য পর্যন্ত কমানোর আহ্বান জানানো হয়েছে।তবে অর্থমন্ত্রী মোতোহিসা ফুরুকাওয়ানা বলেছেন, গতকালের আহ্বান বাধ্যতামূলক নয়। কারণ, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য তা অতিরিক্ত বোঝা হয়ে উঠতে পারে।গত বছরের মার্চে উপর্যুপরি ভূমিকম্প ও সুনামির ফলে ফুকুশিমা পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণের পর জাপানের ৫০টি বাণিজ্যিক পারমাণবিক চুল্লির সব কটিই বন্ধ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা গত বৃহস্পতিবার বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবার চালুর ব্যাপারে তিনি দ্রুত সিদ্ধান্ত নেবেন। এএফপি।