জাপানে ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণ, ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষের মধ্যে হেলিকপ্টার থেকে গতকাল রোববার ত্রাণ ফেলা হয়েছে। ভূমিধস ও বন্যায় ইতিমধ্যে সেখানে ২৪ জন নিহত হয়েছে।টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, কাইশু দ্বীপের ইয়েম পার্বত্য এলাকায় বন্যাদুর্গত লোকজনের মধ্যে সামরিক হেলিকপ্টারযোগে খাবার, পানি ও বিভিন্ন চিকিৎসা-উপকরণ বিতরণ করা হচ্ছে।বন্যায় বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা থেকে অসুস্থ ও বয়স্কদের হাসপাতালে স্থানান্তরের জন্য স্থানীয় কর্তৃপক্ষ হেলিকপ্টার পাঠিয়েছে। ভূমিধসের ফলে গাছপালা উপড়ে গিয়ে বিভিন্ন সড়ক বন্ধ হয়ে গেছে। গত বুধবার থেকে অবিরাম বর্ষণের ফলে বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বন্যাদুর্গত এলাকাগুলোতে অন্তত পাঁচ হাজার ৪৪০ ব্যক্তি যোগাযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ইয়াম নগর কর্তৃপক্ষের মুখপাত্র কায়ো শিনোহারা বলেন, দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সরবরাহ অব্যাহত রাখা হবে। পরিস্থিতি মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। এএফপি।