প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা গতকাল সোমবার বলেছেন, জাপানে মার্কিন সামরিক ঘাঁটি থাকার বিষয়টি দুঃখজনক। বিশ্বের কোনো স্বাধীন দেশেই বিদেশি সামরিক ঘাঁটি থাকা ঠিক নয়। জাপানের ওকিনাওয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটিতে অবস্থানরত সেনাদের বিরুদ্ধে ধর্ষণসহ নানা অভিযোগ ওঠায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মার্কিনবিরোধী মনোভাব বাড়ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের এক চুক্তির আওতায় মার্কিন সশস্ত্র বাহিনীর ৪৭ হাজার সদস্য জাপানে রয়েছেন। এএফপি।