জাপানের আকাশসীমা লঙ্ঘন রুশ বিমানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার দুটি যুদ্ধবিমান গতকাল বৃহস্পতিবার জাপানের বিতর্কিত দ্বীপপুঞ্জের আকাশসীমায় ঢুকে পড়ে। পরে রুশ বিমান দুটিকে তাড়া করতে আকাশে পাল্টা বিমান ওড়ায় টোকিও।জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হোক্কাইডোর রিশিরি এলাকার বিতর্কিত দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জের আকাশসীমায় গতকাল দুটি রুশ সামরিক বিমান ঢুকে পড়ে। এর কয়েক ঘণ্টা আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ওই দ্বীপপুঞ্জের সাবেক বাসিন্দাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আমি পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছি।’প্রশান্ত মহাসাগরীয় ওই বিতর্কিত দ্বীপপুঞ্জটি নিয়েপ্রায় ৬০ বছর ধরে দেশ দুটির মধ্যে বিরোধ চলছে। বিবিসি।