জাপানের পরমাণু শিল্প পুনরুদ্ধারে কাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পরমাণুশিল্প পুনরুদ্ধারের চেষ্টায় মাঠে নেমেছেন শত শত প্রকৌশলী ও প্রযুক্তিবিদ। এ উপলক্ষে রাজধানী টোকিওর হোটেলগুলোতে এখন তাঁদের ভিড়। তিন বছর আগে ভয়াবহ সুনামির জের ধরে জাপানের ফুকুশিমা প্রকল্প বিপর্যয়ের পর দেশটির পরমাণুশিল্প মারাত্মক সংকটে পড়ে। জাপানের পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (এনআরএ) শত শত কর্মকর্তা ও কর্মচারী এখন টোকিওতে অবস্থান নিয়ে পারমাণবিক চুল্লিগুলোর প্রযুক্তিগত সমস্যা ও প্রাকৃতিক দুর্যোগে সেগুলোর টিকে থাকার সক্ষমতা পরীক্ষা করছেন। দেখা যাচ্ছে, সংকটে পড়া পরমাণুশিল্পকে আগের পর্যায়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন কাজ। এটি করতে একটি সম্পূর্ণ নতুন এবং স্বতন্ত্র নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করেছে জাপানের সরকার। এই কর্তৃপক্ষ এখন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে অধিকতর কঠোর নিরাপত্তা বিধি চালুর জন্য কাজ করে যাচ্ছে।
জাপানের পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এনআরএ) ২০১২ সালে গঠন করা হয়। এরপর গত বছরের জুলাই মাসে নিরাপত্তাবিষয়ক নতুন নির্দেশিকা ঠিক করা হয়। রয়টার্স।