জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ভাবী প্রধানমন্ত্রী শিনজো আবে পার্লামেন্টের নিম্নকক্ষের আইনপ্রণেতা ফুমিও কিশিদাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন।গত ১৬ ডিসেম্বর আবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে।এদিকে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে) সাবেক অর্থমন্ত্রী বানরি কেইদাকে (৬৩) দলের নেতা হিসেবে বেছে নিয়েছে। তিনি জাপানের বিদায়ী অর্থমন্ত্রী ইয়োশোহিকো নোদার স্থলে দলের প্রধানের দায়িত্ব নেবেন। রয়টার্স।