জাপানের পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে আগামী নির্বাচন সামনে রেখে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা। বিরোধী দল সহযোগিতা করলে শুক্রবারই (আগামীকাল) পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।গতকাল বুধবার বিরোধী লিবারেশন ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট সিনজো আবের সঙ্গে এক বিতর্কে অংশ নিয়ে তিনি পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা বলেন। প্রধানৃমন্ত্রী নোদা বলেন, পার্লামেন্টের নিম্নকক্ষের পুনর্গঠনে এলডিপি সহযোগিতা করলে ১৬ নভেম্বর পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে। বিক্রয় কর-সংক্রান্ত আইন সমর্থন করলে নিকট ভবিষ্যতেই এই নির্বাচন হবে বলে জানান তিনি। গত তিন বছরের কার্যক্রম বিবেচনায় তাঁর দল ডেমোক্রেটিক পার্টি অব জাপান আবারও নির্বাচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তবে আসন্ন নির্বাচনে যদি নোদা হেরে যান, তাহলে তিনি হবেন জাপানের ষষ্ঠ নেতা যিনি মাত্র এক বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সুযোগ পেলেন।নোদা প্রধানমন্ত্রী হিসেবে ২০১১ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেন। এএফপি।