জাপানের প্রভাবশালী নেতা ওজাওয়ার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) প্রভাবশালী সাবেক নেতা ইচিরো ওজাওয়ার বিচার শুরু হয়েছে। রাজনৈতিক তহবিল সংগ্রহ আইন লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার তিনি টোকিওর আদালতে হাজির হন।২০০৪ সালে টোকিওতে ভূমি চুক্তির ঘটনায় ওজাওয়া তাঁর তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মাধ্যমে ভুয়া প্রতিবেদন তৈরি করেছেন বলে গত ৩১ জানুয়ারি অভিযোগ আনা হয়। ওই কেলেঙ্কারির ঘটনায় ওজাওয়ার সাবেক তিন সহযোগী গত সপ্তাহে দোষী সাব্যস্ত হন।এদিকে ভুয়া প্রতিবেদন কেলেঙ্কারির ঘটনা নিয়ে ডিপিজের নেতা-কর্মীদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। ওই ঘটনায় ২০০৯ সালে জাপানের পার্লামেন্ট নির্বাচনের আগে পদত্যাগ করেন ওজাওয়া।ওজাওয়া অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বিচার বন্ধের আহ্বান জানান তিনি। বিবিসি অনলাইন।