জাপানের মন্ত্রিসভা থেকে বাদ ইচিকাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের মন্ত্রিসভায় রদবদল হয়েছে। কাতসুয়া ওকাদা নতুন উপ-প্রধানমন্ত্রী ও নাওকি তানাকা নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। গতকাল শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা এই রদবদল করেন।স্বচ্ছ ভাবমূর্তির জন্য খ্যাত রাজনীতিবিদ ও রাজস্বসংক্রান্ত বিশেষজ্ঞ কাতসুয়া ওকাদা এর আগে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগে ইয়াসুয়ো ইচিকাওয়াকে অপসারণ করে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে নাওকি তানাকাকে। সরকারের একজন শীর্ষ মুখপাত্র এ তথ্য জানান। রয়টার্স।