জাপানের সঙ্গে সম্পর্ক স্থাপনের বার্ষিকী বাতিল করল চীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০তম বর্ষপূর্তির অনুষ্ঠান বাতিল করেছে চীন। প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান আঞ্চলিক বিরোধের প্রেক্ষাপটে গতকাল রোববার বেইজিং এ সিদ্ধান্ত নিয়েছে।এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, চীনা কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতির কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০তম বর্ষপূর্তির অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। ২৭ সেপ্টেম্বর এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।বাইরের দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব-সংক্রান্ত চীনের পিপলস অ্যাসোসিয়েশনের অজ্ঞাতনামা এক কর্মকর্তা কারণ হিসেবে পূর্ব চীন সাগরে টোকিওর নিয়ন্ত্রিত সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়ে চলমান বিরোধের কথা উল্ল্লেখ করেন। চীন এই দ্বীপপুঞ্জকে তাদের নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। এএফপি।