জাপানের সম্রাট আকিহিতো হাসপাতালে
জাপানের সম্রাট আকিহিতো হূদ্যন্ত্রের অস্ত্রোপচারের জন্য গতকাল শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ইমপেরিয়াল হাউসহোল্ড এজেন্সির একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।ওই মুখপাত্র জানান, স্থানীয় সময় রাত ১০টার দিকে সম্রাট আকিহিতো (৭৮) সম্রাজ্ঞী মিচিকোকে সঙ্গে নিয়ে ইউনিভার্সিটি অব টোকিও হাসপাতালে পৌঁছান। আজ শনিবার তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই অস্ত্রোপচারে ইউনিভার্সিটি অব টোকিও ও বেসরকারি জানতেনদো ইউনিভার্সিটির চিকিৎসকেরা অংশ নেবেন। আকিহিতোর এনজিওগ্রাম করার পর গত সপ্তাহে জানানো হয়, তাঁর হূদ্যন্ত্রে অস্ত্রোপচার করা হবে।এদিকে সম্রাট আকিহিতোর সুস্থতা কামনা করে ইমপেরিয়াল প্যালেসে খোলা একটি বইয়ে তিন শতাধিক সরকারি কর্মকর্তা সই করেছেন। সই দাতাদের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদাও রয়েছেন।জাপানের জিজি প্রেস জানিয়েছে, অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠলে দুই সপ্তাহের মধ্যেই সম্রাটকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে রাজপরিবারের সূত্র এ কথা নিশ্চিত করেনি। এএফপি।