জাফনায় নতুন ধরনের যুদ্ধের আশঙ্কা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার কট্টরপন্থী জাতিগত সিংহলিরা আঞ্চলিক পরিষদের ক্ষমতা কমিয়ে দিতে গতকাল সোমবার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের কাছে দাবি জানিয়েছে। গত শনিবার জাফনায় আধা স্বায়ত্তশাসিত প্রাদেশিক কাউন্সিল নির্বাচনে সংখ্যালঘু তামিল ন্যাশনাল অ্যালায়েন্স (টিএনএ) জয়ী হওয়ার পর সিংহলিরা এ দাবি তুলেছে।
এখন থেকে পুলিশ বাহিনী ও ভূমির ওপর প্রাদেশিক পরিষদের নিয়ন্ত্রণ থাকবে। ফলে টিএনএ এসব ক্ষমতার অপব্যবহার করার সুযোগ পাবে। শ্রীলঙ্কার ন্যাশনাল হেরিটেজ পার্টি (জেএইচইউ) দাবি করেছে, প্রাদেশিক পরিষদের ক্ষমতা বৃদ্ধিতে ওই অঞ্চলে জাতিগত বিভেদ তৈরি করতে পারে।
রাজাপক্ষে সরকারের শরিক জেএইচইউর নেতা উদায়া গামানপিলা বলেন, ‘আমরা লড়াইয়ের নতুন একপর্যায়ে ঢুকছি। তবে এই যুদ্ধে অস্ত্র বা বোমা থাকবে না।’ এএফপি।