জামা খুলে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবাদ-বিক্ষোভের মধ্যে গতকাল বুধবার শুরু হয়েছে ভারতের উত্তর প্রদেশের বিধানসভার অধিবেশন। গতকাল এক যৌথ অধিবেশনে গভর্নরের বক্তব্যের সময় বহুজন সমাজ পার্টি (বিএসপি) ও রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) বিধায়কেরা সরকারবিরোধী স্লোগান ও বিক্ষোভ শুরু করেন। স্থানীয় সময় বেলা ১১টায় যৌথ অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার পরপরই বিএসপির সদস্যরা বেঞ্চের ওপরে দাঁড়িয়ে ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন শুরু করেন। একপর্যায়ে আরএলডির দুই সদস্য গায়ের জামা খুলে রাজ্যের সমাজবাদী পার্টির (এসপি) সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। পিটিআই।